প্রশিক্ষণ সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি-১৫) সম্মেলনকক্ষে মাদকদ্রব্যের অপকারিতা, পাচার রোধ ও এর বিরুদ্ধে বিজিবির কর্মকাণ্ড/করণীয় শীর্ষক পাঁচ দিনের প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। এ প্রশিক্ষণে বিজিবির রংপুর সেক্টরের অধীনস্থ ৭, ১৫, ৪৫ ও ৬১ ব্যাটালিয়নের যেসব সদস্য পুলিশ, কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে বিজিবির প্রতিনিধি হিসেবে কাজ করেন, এমন ৩০ জন সদস্য অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিবি-১৫-এর উপ-অধিনায়ক মেজর জিয়া মো. মাছুম বিন কুদ্দুস।