প্রশিক্ষণ সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ৪০ জন সাংবাদিকের তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে তথ্য কমিশনের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন তথ্য কমিশনের পরিচালক (প্রশিক্ষণ) মো. সাইফুল্লাহিল আজম এবং সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া। দুই পর্বের প্রশিক্ষণ অনুষ্ঠানে তথ্য কমিশনের বিচারিক কার্যক্রম এবং তথ্য অধিকার আইনসংক্রান্ত দুটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়। এই ৪০ জনকে নিয়ে পাঁচটি ব্যাচে এ পর্যন্ত ১৭২ জন সাব-এডিটরকে এই প্রশিক্ষণ দেওয়া হলো। বিজ্ঞপ্তি।