প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ শুরু হয়। সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রহিমের সঞ্চালনায় বক্তব্য দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল আহসান তালুকদার, নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবীর, রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোতাহার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় প্রমুখ।