প্রশিক্ষণ সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কাঁকড়া ও কুঁচিয়া চাষ-বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক। বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণে অংশগ্রহণকারী অনিতা রানী দাস, সুকুমার তেলি প্রমুখ।