প্রশিক্ষণ সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী নৃত্য ও নাট্যকলা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। শহীদ এম মনসুর আলী মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা মমিন বাবু। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মাহমুদল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সিরাজগঞ্জ পথনাটক পরিষদের আহ্বায়ক আশরাফুল ইসলাম চৌধুরী, কবি ও আবৃত্তিকার টি এম মোয়াজ্জেম হোসেন, প্রশিক্ষক ও কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক আল জাবির প্রমুখ।