প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুশ্রম বিষয়ে সংবাদ পরিবেশনের কলাকৌশল নিয়ে ভোলায় ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের তিন দিনের কর্মশালা হয়েছে। ভোলা সার্কিট হাউস মিলনায়তনে তথ্য মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। গতকাল শনিবার দুপুরে প্রশিক্ষণ শেষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রোগ্রাম) মো. নজরুল ইসলাম ২৫ জন প্রশিক্ষণার্থীকে সনদ বিতরণ করেন। এ সময় সহকারী পরিচালক প্রকৌশলী মাসুদ মনোয়ার, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাংবাদিক আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।