প্রশিক্ষণ সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পাটচাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব খ ম রফিকুল ইসলাম। উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আবদুর রহিম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাম্মী আকতার, পাট দপ্তরের বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক সোলায়মান আলী, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হানিফ প্রমুখ।