প্রশিক্ষণ সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইংরেজি ও গণিত বিষয়ের শিক্ষকদের দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের সিরাজগঞ্জ সিডিপির (কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট) ঘুড়কা কার্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪০ জন শিক্ষক অংশ নেন। গত রোববার বিকেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আখতারুজ্জামান। সিরাজগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক সীমান্ত চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন রোমিও রতন গোমেজ, আনন্দ কুমার নাগ, মধুসূদন সন্ন্যাসী প্রমুখ।