প্রশিক্ষণ সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষক ও কিষানিদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা কৃষি দপ্তরের প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা তাজুল ইসলাম পাটোয়ারী। উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হক মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের ঊর্ধ্বতন উদ্যানতত্ত্ববিদ আবু সাদাত মোহাম্মদ তোয়াব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাম্মী আক্তার, অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে ফরহাদ আলী, সরোয়ার হোসেন প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক ও কিষানি অংশ নেন।