প্রশিক্ষণকালীন ফায়ারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের অধীন ১০ আরই ব্যাটালিয়নের তত্ত্বাবধানে পরিচালিত চক্র সমাপনী অনুশীলন ৬ থেকে ১০ জুন পর্যন্ত ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় বিস্ফোরক দ্রব্য ফায়ারের পরিকল্পনা নিয়েছে। এলাকাগুলো হলো পানগাঁও (বর্গ-৫১১৫), বিন্দাসপুর (বর্গ-৫১০৪), উত্তর রায়পুর (বর্গ-৫০০৯), বক্তারচর (বর্গ-৫০০৯) ও ব্রাহ্মণগাঁও (বর্গ-৭৩৩১)। এ সময় জনসাধারণকে বিভ্রান্ত না হতে সেনা সদরের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আইএসপিআর।