প্রশিক্ষণকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাইয়ে ৫ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে গতকাল ‘পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণকেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল ও চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি খালেদা এ আউয়াল। এই প্রশিক্ষণকেন্দ্র থেকে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার আনসার বাহিনীর সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।