প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কার্যালয়ে গত শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতায় নির্মিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জেলা অফিস ও কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
রাখাইনদের ঐতিহ্যবাহী ফানুস উড়িয়ে জেলা অফিস ও কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মাহমুদুর রহমান। এ সময় তিনি রাখাইনদের ধর্মীয় উৎসবে উপস্থিত হয়ে ৩২টি বৌদ্ধমন্দিরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঁচ লাখ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।