প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর সময় এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনসহ বাংলাদেশের বনাঞ্চল অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। কিন্তু তা রক্ষার জন্য বাংলাদেশ বন বিভাগের জনবল অত্যন্ত অপ্রতুল। তবু সুন্দরবন এবং বাংলাদেশের বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষার জন্য বন কর্মকর্তাসহ সর্বস্তরের লোকজনকে এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোরও সময় এসেছে।গতকাল শনিবার বিকেলে ‘জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন’বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী এ আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ বন বিভাগের উদ্যোগে চট্টগ্রাম নগরের ফরেস্ট্রি একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২ জুন থেকে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে খুলনা অঞ্চলের ২৫ জন ফরেস্ট রেঞ্জার ও ডেপুটি রেঞ্জারকে পরিবেশ, বন্য প্রাণীর আবাসস্থল, সহব্যবস্থাপনা, বন্য প্রাণীর জীবনযাত্রার মান উন্নয়ন, বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। চট্টগ্রাম ফরেস্ট একাডেমির পরিচালক মোহাম্মদ সফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা শিক্ষা ও প্রশিক্ষণ উইংয়ের উপপ্রধান বন সংরক্ষক হারাধন বণিক। বক্তব্য দেন ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক নীলা দত্ত।