প্রশিক্ষণার্থী এসআইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ছয়তলা ভবন থেকে পড়ে গতকাল দুপুরে জিয়াউল হক নামের এক প্রশিক্ষণার্থী উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।জিয়াউল হক (২৫) একাডেমির ৩৩তম বহিরাগত ব্যাচের একজন ক্যাডেট ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভাগ্যবানপুর গ্রামে। তাঁর বাবার নাম সাজ্জাদ বিশ্বাস। একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশিক্ষণ) সৈয়দ হারুন অর রশিদ জানান, জিয়াউল সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দুটি ক্লাস করেছেন। এরপর চা-বিরতি দেওয়া হলে তিনি তাঁর ব্যাগ শ্রেণীকক্ষে রেখেই তাঁর ব্যারাকে যান। ২০ মিনিট পরে ক্লাস শুরু হলে তিনি আর ফিরে আসেননি। কিছুক্ষণ পরে বিকট শব্দ হলে ছয়তলা ব্যারাকের নিচে তাঁকে পাওয়া যায়। দ্রুত তাঁকে একাডেমির হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহপাঠীরা জানান, রাতে তিনি ঘুমাতে পারছিলেন না। তিনি নিয়মিত কোরআন শরিফ পড়েন না। অথচ সেদিন সকালে বন্ধুর কাছ থেকে চেয়ে কোরআন শরিফ পড়েছেন। এসব দেখে ধারণা করা হচ্ছে, তিনি ইচ্ছে করেই ছয়তলার ব্যারাকের ছাদ থেকে লাফ দিয়েছিলেন। হারুন অর রশিদ জানান, জিয়াউল হক জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে পাস করেছিলেন। প্রশিক্ষণেও ভালো করছিলেন।