প্রশিক্ষণার্থীকে শ্লীলতাহানির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম শিফটের প্রশিক্ষণার্থী প্রাথমিক শিক্ষকদের সমাপনী পরীক্ষার শেষ দিনে গতকাল বুধবার ইনস্ট্রাক্টরের হাতে এক নারী প্রশিক্ষণার্থী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে প্রশিক্ষণার্থী পরীক্ষার্থীরা ইনস্টিটিউটের তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রশিক্ষণার্থী শিক্ষকেরা অভিযোগ করেন, গতকাল তাঁদের প্রথম শিফটের চূড়ান্ত পরীক্ষার শেষ দিনে শিখন-শেখানো পদ্ধতিবিষয়ক পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে পিটিআইয়ের ইনস্ট্রাক্টর (সংযুক্ত) আমিনুল ইসলাম নকল করার অভিযোগে এক নারী প্রশিক্ষণার্থীর শরীর তল্লাশি করেন। এতে হলের অন্য প্রশিক্ষণার্থীরা ঘটনার প্রতিবাদ জানান।
অভিযোগ অস্বীকার করেছেন ইনস্ট্রাক্টর আমিনুল ইসলাম।