বিস্ফোরণে বিজিবির দুই সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সেনানিবাসে প্রশিক্ষণের সময় গ্রেনেড বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে সেনানিবাস সূত্র জানিয়েছে।
নিহত দুজন হলেন নায়েক সুবেদার আবুল কাসেম (৪২) ও সিপাহি হাসান (২৫)।
আহত সদস্যরা হলেন নায়েক সুবেদার মাসুদ রানা, ল্যান্স নায়েক নাসিরুল ইসলাম, ল্যান্স নায়েক সিরাজ ও মেডিকেল অফিসার তাইফুল ইসলাম।
আহত ব্যক্তিদের হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে।