প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি, পরিবেশ ও বাণিজ্যিক রিপোর্টিং শীর্ষক প্রশিক্ষণ শেষে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সনদ বিতরণ করা হয়েছে। গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) আয়োজিত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান জিটিআই শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে জিটিআইয়ের ভারপ্রাপ্ত পরিচালক এম জাবেদ আলী মির্জার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শমসের আলী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান ও এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন। সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও বার্তা সংস্থার ১৯ জন সাংবাদিক অংশ নেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি|