প্রশ্ন ফাঁস করায় পরীক্ষার্থীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গতকাল বুধবার এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্ন ফাঁস করার ঘটনায় এক পরীক্ষার্থীসহ দুজনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।দণ্ডপ্রাপ্তরা হলো ধর্মতলা উচ্চবিদ্যালয়ের মানবিক শাখার এসএসসি পরীক্ষার্থী হাবিব মণ্ডল ও তার সহযোগী বালিয়াকান্দি ডিগ্রি কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র উজ্জল কুমার বিশ্বাস।বালিয়াকান্দির ইউএনও এ টি এম মাহবুব-উল করিম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। আদালত সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর হাবিব মণ্ডল প্রশ্ন বাইরে পাঠিয়ে দেয়। বাইরে থাকা তার সহযোগী উজ্জল প্রশ্ন নিয়ে দৌড়াতে থাকে। পরে পুলিশ তাদের আটক করে।