প্রশ্ন ফাঁস চাই না এটা প্রতারণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যতই পরীক্ষা আসুক না কেন, প্রশ্ন যেন ফাঁস না হয়ে যায়। তাহলে দেশে মেধাবী মানুষের সংখ্যা কমে যাবে। পরীক্ষার আগে প্রশ্ন পেলে সেটা প্রতারণা। এটা আমার পছন্দ না। আমি কোনো কোচিং বা প্রাইভেটে পড়িনি, বাসায়ই বাবা-মা পড়িয়েছেন।
বছরের প্রথম দিনে আজ স্কুল আছে। সেখানে ভালো ফলাফলের জন্য পুরস্কার দেবে। পরে নতুন বই দেবে। বাসায় এসে নতুন বইগুলো দেখব, পরে খেলব।
ঢাকা শহরের নোংরা পরিবেশ আর ট্রাফিক জ্যামটা সবচেয়ে খারাপ লাগে। গ্রামে জীবনে মাত্র একবার গিয়েছি। কিন্তু সেখানে যেতে মন খুব টানে। খোলা আবহাওয়া, সবুজ গাছপালা-পরিবেশ, মসজিদ খুব ভালো লেগেছে। তবে এবার যে করেই হোক গ্রামে যাব। আমি ডাক্তার হব। গরিব মানুষকে বিনা মূল্যে চিকিৎসা করাব।
তাহযিদ আহসান, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের ছাত্র, এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে|