প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়ার দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে এখন থেকে কোচিং সেন্টারগুলোকে নজরদারিতে আনছে সরকার।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন। আগামী ২ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে।
প্রসঙ্গত, বিগত কয়েকটি পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। এ নিয়ে সারা দেশে সমালোচনা হয়। সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে কোচিং সেন্টার বন্ধ ও তাদের ওপর নজরদারি করা হয়।
এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন ও জেডিসিতে ৩ লাখ ২৬ হাজার ৯৭ জন অংশ নেবে।