প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ দাবি করেছেন, প্রশ্নপত্র ফাঁস হয়নি।সচিব গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার দুটি সংবাদপত্র বাংলা বিষয়ের যে প্রশ্নপত্র ছেপে ফাঁস হওয়ার কথা উল্লেখ করেছে, মূল প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখা গেছে, ১৪টি প্রশ্নের মধ্যে মাত্র চারটির মিল রয়েছে। এটি সাজেশন থেকেও মিল পড়তে পারে। তার পরও বিষয়টি পত্রিকায় আসায় মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী পরশু প্রতিবেদন জমা দেবে।’