প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকসহ অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে ১৪ বছর পর্যন্ত জেল ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশ্নপত্র ফাঁসের কোনো ধরনের চেষ্টা চালালে পাবলিক পরীক্ষা আইনে চার বছর পর্যন্ত জেল ও জরিমানা করা হবে। এ ছাড়া চলমান এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে মন্ত্রণালয় নিয়ন্ত্রণকক্ষ খুলেছে। নিয়ন্ত্রণকক্ষের ফোন নম্বর হচ্ছে: ৯৫৪০৩০২, ০১৭৭৭৭০৭৭০৬ ও ০১৭৭৭৭০৭৭০৬।
বিজ্ঞপ্তি