প্রশ্নপত্র জালিয়াত চক্রের পাঁচ সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াত চক্রের পাঁচজন সদস্যকে আটক করা হয়েছে।র‌্যাব সদস্যরা গতকাল রোববার ভোররাতে রাজশাহী মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভুয়া প্রশ্নপত্র সহকারে তাঁদের আটক করেন।আটক ব্যক্তিরা হলেন, নওগাঁর মান্দা থানার মোশারফ হোসেন (১৯), রাজশাহীর বরেন্দ্র কলেজের একাদশ শ্রেণীর ছাত্র তুহিন ইসলাম (২০), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুমন আহমেদ (২৪), রাজশাহী কলেজের ছাত্র রাজীব উদ্দিন (২৩) ও রবিউল ইসলাম (২০)। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি সাধারণ পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের নানা প্রকার প্রলোভন দিয়ে আসছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।