প্রশ্নপত্র ফাঁস রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং এর আগে প্রশ্ন ফাঁসে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চট্টগ্রাম নগর শাখা। গতকাল বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ হয়।
বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁস সামাজিক ব্যাধি। এটি শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে নৈতিকতাকে ধ্বংস করে দিচ্ছে। কয়েক বছর ধরে প্রাথমিক সমাপনী পরীক্ষা থেকে শুরু করে পাবলিক পরীক্ষার প্রশ্ন ধারাবাহিকভাবে ফাঁস হয়েছে।
সংগঠনের নগর শাখার সভাপতি তাজ নাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ মইনুদ্দীনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি মুক্তা ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক মিশু দত্ত প্রমুখ।