প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়ায় ১৭ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এসব জেলার জন্য নতুন করে নিয়োগ পরীক্ষা হবে।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ গতকাল রোববার প্রথম আলোকে এই তথ্য জানান।
জেলাগুলো হলো ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, লালমনিরহাট, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর, খুলনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
গত ৮ নভেম্বর প্রাক-প্রাথমিকের শিক্ষক নিয়োগের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু কয়েকটি জেলায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া যায়।