প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রধান শিক্ষক জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাটের ডুগডুগিহাট নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।গত মঙ্গলবার জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জানান, ওসমানপুর বালিকা উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিব মাহমুদ আলী মণ্ডল মঙ্গলবার রাতে ওই শিক্ষকের নামে থানায় একটি মামলা করেন। গতকাল সকালে তাঁকে দিনাজপুর বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক মনিরুল হাসান তাঁর জামিন আবেদন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।