প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে—এমন গুজব শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। পাঁচ লাখ টাকা দিলে সব প্রশ্নপত্র মিলবে—এমন কথাও বলা হচ্ছে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ, একেকটি বিষয়ের অসংখ্য প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। পরীক্ষা শুরুর মাত্র ১৫ মিনিট আগে লটারি করে ঠিক করা হবে কোন প্রশ্নপত্রে পরীক্ষা হবে।’