প্রশ্নপত্র ফাঁসের গুজবকারীদের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবলিক পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁসের গুজব বন্ধ রাখার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি হুঁশিয়ার করে বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর চেষ্টা করলে হাত ভেঙে যাবে।
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু করার লক্ষ্যে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত জাতীয় তদারক কমিটির সভায় সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। আগামী ১ ফেব্রুয়ারি শুরু হবে এই পরীক্ষা। এবার ৩ হাজার ২০৩টি কেন্দ্রে পরীক্ষা হবে। মোট পরীক্ষার্থী ১৬ লাখ ৬৯ হাজার ৩১৭ জন।
প্রশ্ন ফাঁসের সব সুযোগ বন্ধ করার দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, দেশবাসীর প্রতি এই বার্তা পৌঁছে দিতে চাই—প্রশ্ন পাবেন, (প্রশ্ন) ফাঁস হবে, নকল করতে পারবেন, এই আশায় বসে থাকবেন না, তাহলে বিপদে পড়বেন, সর্বনাশ হয়ে যাবে।