প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান এইচএসসি পরীক্ষাসহ দেশের বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে৷ টিআইবি-সমর্থিত সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জে ওই কর্মসূচি পালন করা হয়।
সকালে শহরের আলফাত স্কয়ার এলাকায় মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেিণ-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, সচেতন নাগরিক কমিটি সুনামগঞ্জের সভাপতি নূরুর রব চৌধুরী, প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, শিক্ষক যোগেশ্বর দাস, সনাক সদস্য সঞ্চিতা চৌধুরী, নির্মল ভট্টাচার্য, অভিভাবক ফয়েজ আহমদ চৌধুরী প্রমুখ৷
প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা৷