প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসিসহ সব ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।
গতকাল শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে তাঁরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় আশপাশের লোকজনও স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা যেকোনো মূল্যে সব ধরনের প্রশ্নপত্র ফাঁস বন্ধের দাবি জানান। এ ছাড়া প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পরে শিক্ষাব্যবস্থার মান উন্নয়ন ও প্রশ্ন ফাঁস রোধে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন দাবিসংবলিত লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর গ্রহণ করা হয়।