প্রশ্নফাঁস রোধে টিআইবির মানববন্ধন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ফাঁসের ফলাফল ও প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কাল রোববার মানববন্ধন করবে টিআইবি। আজ শনিবার দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশ্নফাঁস রোধে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টির জন্য জনমত গঠন কালকের মানববন্ধনের অন্যতম উদ্দেশ্য। কাল বেলা ১১টায় ঢাকাসহ সারা দেশে এ মানববন্ধন হবে। এ উপলক্ষে কাল বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মানববন্ধন হবে। ওই মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ টিআইবির সদস্য ও কর্মকর্তারা অংশ নেবেন।