প্রসিকিউটরকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে মামলা পরিচালনা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফের দেওয়া এক নোটিশে এই প্রত্যাহারের বিষয়টি বলা হয়। তাতে বলা হয়, ‘প্রসিকিউটর মোহাম্মদ আলীকে আলবদর শামসুল হক গং ও হোসেন তরফদারসহ ট্রাইব্যুনালের অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ট্রাইব্যুনালে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না।’