প্রসূতি মায়ের সঙ্গে ১৮ মাসের শিশুও জেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে মা-বাবার অপরাধে জেলখানার চার দেয়ালে বন্দী হলো জিম নামের দেড় বছরের এক মেয়েশিশু। মাদক বিক্রির অভিযোগে পুলিশ ওই শিশুর মা আট মাসের প্রসূতি শিউলি খাতুনকে গ্রেপ্তার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনির আদালত গত সোমবার সকালে শিউলিকে দুই মাসের বিনাশ্রম সাজা দেন। পুলিশ জানায়, শিউলি খাতুন পাকুড়িহাটা গ্রামের কুখ্যাত মাদক বিক্রেতা মোখলেছার রহমানের স্ত্রী। তাঁরা দুজন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। রোববার বিকেলে বাড়িতে অভিযান চালানোর সময় মোখলেছার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এ সময় তিন বোতল ফেনসিডিলসহ শিউলি খাতুনকে গ্রেপ্তার করা হয়। ধুনট থানার পরিদর্শক তোজাম্মেল হক জানান, সাজাপ্রাপ্ত শিউলিকে তাঁর দেড় বছরের শিশুসহ জেলহাজতে পাঠানো হয়েছে।