প্রসূতিদের ফোনে, চলে আসবে অ্যাম্বুলেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যন্ত অঞ্চলের প্রসূতিদের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে নির্দিষ্ট একটি মুঠোফোন নম্বরে ফোন করলেই হাজির হয়ে যাবে অ্যাম্বুলেন্স। এ ধরনের একটি পরীক্ষামূলক প্রকল্প চালু করা হয়েছে ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।
মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গত রোববার নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দুটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করার মাধ্যমে প্রকল্পের উদ্বোধন ঘোষণা করে আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র (আইসিডিডিআরবি) ও কানাডার একটি সংস্থা সিআরসিএইচইউএম।
স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদিন খান অ্যাম্বুলেন্স দুটির চাবি ও দুটি মুঠোফোন গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের সিভিল সার্জন আ স ম আবদুস ছামাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিকের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মাখদুমা নার্গিস, আইসিডিডিআরবির গবেষক মাহবুব ইলাহী চৌধুরী, গবেষক নাজমুল আলম, ইউএনও অহিদুল ইসলাম প্রমুখ।