কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিসেবা না থাকায় বিপাকে পড়েছেন অন্তঃসত্ত্বা নারীরা। এতে করে মহেশখালী থেকে প্রায় আট কিলোমিটার দূরে কক্সবাজার সদর হাসপাতালে প্রসূতিসেবা নিতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে নারীদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে ৩১ শয্যাবিশিষ্ট মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই গাইনিবিশেষজ্ঞ চিকির্যাসক পদ থাকলেও এ পর্যন্ত কোনো চিকির্যাসককে নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে এই হাসপাতাল থেকে অন্তঃসত্ত্বা নারীরা প্রসূতিসেবা পাচ্ছেন না। হাসপাতাল সূত্রে জানা গেছে, চার বছর আগে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু নামে মাত্র ৫০ শয্যা হাসপাতাল। এ হাসপাতালে ২৮ জন চিকির্যাসকের মধ্যে রয়েছেন ছয়জন। ১৪ জন সেবিকার মধ্যে রয়েছেন দুজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকির্যাসক মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, মাসে ১৫ থেকে ২০ জন জরুরি প্রসূতি রোগী হাসপাতালে আসেন। কিন্তু গাইনি চিকির্যাসক না থাকায় জটিল প্রসূতি রোগীদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। আর সাধারণ প্রসূতি রোগী এলে তাঁদের সেবিকার মাধ্যমে স্বাভাবিক প্রসব করানো হচ্ছে। আনোয়ারা বেগম ও মরিয়ম বেগম নামের দুই নারী অভিযোগ করেন, মহেশখালী হাসপাতালে সেবিকাসংকটের অজুহাত দেখিয়ে অন্তঃসত্ত্বা নারীদের প্রসূতিসেবা দিচ্ছে না। তাঁরা হাসপাতালে জরুরি ভিত্তিতে প্রসূতিসেবা চালু করতে একজন গাইনি চিকির্যাসক ও পর্যাপ্ত সেবিকা নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। মানবাধিকার সংস্থা ফ্রেবের নির্বাহী পরিচালক ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালে গাইনি চিকির্যাসক না থাকায় এলাকার প্রসূতিরা চিকির্যাসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ এই এলাকার প্রসূতিসেবা নিশ্চিত করতে হাসপাতালে একজন গাইনি চিকির্যাসক দিতে বিভিন্ন স্থানে সভা, সমাবেশ ও সংলাপ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কোনো কাজ হচ্ছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, হাসপাতালে গুরুত্বপূর্ণ গাইনিবিশেষজ্ঞ পদসহ অনেক চিকির্যাসা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। গাইনিবিশেষজ্ঞ, চিকির্যাসা কর্মকর্তাসহ পর্যাপ্ত সেবিকা নিয়োগ দিতে ওপর মহলে অনেক লেখালেখি করেও কোনো কাজ হচ্ছে না।