প্রস্তাব প্রত্যাহারের সিদ্ধান্তে অটল কানাডীয় কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী অনুমোদন দিলেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার জন্য করা বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহারের সিদ্ধান্তে অটল কানাডীয় কোম্পানি ভিজুয়াল ডিফেন্স ইনকরপোরেশনের (ভিডিআই)।গতকাল বৃহস্পতিবার ভিডিআইয়ের প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে এর দক্ষিণ এশীয় পরামর্শক সিমাব রশিদ প্রথম আলোকে তাঁদের অবস্থানের কথা জানান। তিনি বলেন, বেসামরিক বিমান মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কিছু কর্মকর্তার এ-সংক্রান্ত কিছু পদক্ষেপের প্রতিবাদে ভিডিআই তাদের প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে। ভিডিআই এখনো ওই অবস্থানে অনঢ় আছে।সিমাব রশিদ বলেন, বিষয়টি ভিডিআই গভীরভাবে পর্যবেক্ষণ করছে, এ ব্যাপারে পরবর্তী করণীয় কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঠিক করবে।ভিডিআই সূত্র জানায়, তাদের প্রস্তাব গত ২৭ অক্টোবর বাংলাদেশের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদনের কথা তারা জানে। কিন্তু ১৮ নভেম্বর যে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন, তা তারা আনুষ্ঠানিকভাবে গতকাল পর্যন্ত জানেনি।সূত্রটি জানায়, এ প্রস্তাব নিয়ে বিতর্ক ওঠায় কোম্পানিটি ১৫ নভেম্বর বিমান মন্ত্রণালয়কে চিঠি দিয়ে তাদের বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহরের কথা জানায়।সরকারি নথিপত্রে দেখা যায়, ভিডিআইয়ের প্রস্তাব প্রত্যাহারের চিঠি দেওয়ার এক দিন আগে ১৩ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য সারসংক্ষেপ পাঠানো হয়। আর প্রধানমন্ত্রী ১৯ নভেম্বর অনুমোদন করলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বেমাসরিমক বিমান পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়।এ ব্যাপারে বেসামরিক বিমান মন্ত্রণালয় এই মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।তবে মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রণালয়ের যে প্রস্তাবের ভিত্তিতে প্রধানমন্ত্রী কানাডীয় কোম্পানির প্রস্তাব অনুমোদন করেছেন, সেই প্রস্তাবের মূল তথ্যে গলদ ছিল। তাই প্রস্তাবটি প্রত্যাহারের জন্য অর্থনীতিবিষয়ক মন্ত্রিসভা কমিটিতে সারসংক্ষেপ পাঠাতে মন্ত্রণালয়ের সচিবকে গত বুধবার নির্দেশ দিয়েছেন বিমানমন্ত্রী। সচিব হজ করে মাত্র দেশে ফিরেছেন। তাই গতকাল পর্যন্ত আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।সূত্রে জানা যায়, হজরত শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে ভিডিআই ৪০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩০০ কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দেয়।