প্রস্তাবিত অনলাইন গণমাধ্যম নীতিমালা বাতিলের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত অনলাইন গণমাধ্যম নীতিমালা বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন করেছেন গণমাধ্যমের কর্মীরা। গতকাল শনিবার দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ সিলেট শাখার উদ্যোগে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে সিলেটের অনলাইন পত্রিকাসহ বিভিন্ন মাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন। অ্যাসোসিয়েশনের সিলেটের সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আজিজুল মালিক চৌধুরী, সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান লোদী, সিলেট নিউজ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক খালেদ আহমদ প্রমুখ।