প্রস্তাবিত চিংড়ি প্লট ইজারা নীতিমালা সংশোধনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিংড়ি চাষে সফলতা দেখিয়েছে—এমন চাষিদের জন্য প্লট নবায়নের সুযোগ রেখে চিংড়ি প্লট ইজারা নীতিমালা করার দাবি জানিয়েছে কক্সবাজারের চকরিয়ার ‘রামপুর ১০ একর চিংড়ি চাষ প্রকল্প মালিক বহুমুখী সমবায় সমিতি’। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মৎস্য অধিদপ্তর নতুন যে প্লট নবায়ন নীতিমালা করতে যাচ্ছে, তা বাস্তবায়িত হলে প্রকৃত চিংড়িচাষিরা ক্ষতিগ্রস্ত হবে। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, কামরুজ্জামান, আলমগীর মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।