প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ বাংলাদেশের স্বার্থবিরোধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ বাংলাদেশের স্বার্থবিরোধী—এ ধরনের একটি বিল জাতীয় সংসদে পাস করা উচিত। দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে সব কটি রাজনৈতিক দলকে একত্রে বসে টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরোধিতা করতে হবে। বাঁধটি নির্মিত হলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের ফসল উৎপাদন থেকে শুরু অর্থনৈতিক উন্নয়ন ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের দরগামহল্লা এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে ‘প্রস্তাবিত টিপাইমুখ বাঁধের সম্ভাব্য ফলাফল : আমাদের কৃষি ও পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা’ শীর্ষক সভায় বক্তারা এসব কথা বলেন।

পানি অধিকার ফোরাম আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থা এফআইভিডিবি সিলেটের নির্বাহী পরিচালক যেহীন আহমদ।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে উন্নয়ন সংস্থা এএলআরডি, বেলা এবং এফআইভিডিবি। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের বিভাগীয় সমন্বয়ক শাহ শাহেদা আক্তার।