প্রস্তাবিত বাজেটে কৃষকেরা উপকৃত হবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটে জ্বালানি খাতে ভর্তুকি বাড়ানো হয়েছে। কৃষকেরা বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করতে পারবেন। ফলে জ্বালানি খাতে ভর্তুকির সুফল কৃষকেরাই পাবেন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী সফরে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বাংলা সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, প্রস্তাবিত বাজেটে কৃষকেরা উপকৃত হবেন। যাঁরা বলছেন বাজেটে কৃষি খাতে বরাদ্দ কমানো হয়েছে, তাঁরা জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই তা বলছেন। বিএনপি সম্পর্কে তিনি বলেন, দলটি সবকিছুতেই নেতিবাচক অবস্থান নেয়। হাইকোর্টের রায় মানি না, তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তন মানি না, বাজেট নিয়ে ‘না’। না বলার রাজনীতি পরিহার করে বিএনপিকে সংসদে এসে কথা বলার আহ্বান জানান কৃষিমন্ত্রী।প্রস্তাবিত বাজেট নিয়ে সিডিপির সমালোচনা সম্পর্কে মতিয়া চৌধুরী বলেন, তিনি (সিডিপির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য) তো দেব প্রিয় নন, সেনা প্রিয়। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনাবাহিনীর অনুকম্পা নিয়েছেন। সেনা-সমর্থিত সরকারের অনুগ্রহে বিদেশে চাকরি করেছেন।