প্রস্তুত ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আরও বিদ্যুৎ রপ্তানি করতে ভারত প্রস্তুত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল সোমবার ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন শেষে এ কথা বলেন। তিনি বলেন, ‘এখন বিদ্যুৎ রপ্তানির সক্ষমতা অর্জন করেছি। প্রতিবেশী বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য আমরা প্রস্তুত।’ একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের বলেন, ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনছে বাংলাদেশ। এ ব্যাপারে ভারতের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দ্য হিন্দু