প্রস্তুতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জের ইউএনও ফিরোজ শাহ্। বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) রহিমা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রেজাউল করিম তালুকদার প্রমুখ। সভায় একুশে ফেব্রুয়ারিতে ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ে ভাষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। এ আয়োজনে সহযোগিতা করবে ইউনিভার্স একাডেমি ও প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা।