প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত পণ্ডিত রামকানাই দাশের জন্মবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের বারুতখানা এলাকায় সংগীত পরিষদ সিলেটের উদ্যোগে এ সভা হয়। সভায় বক্তব্য দেন কবি শুভেন্দু ইমাম, অধ্যাপক শামসুল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, মোস্তাক আহমাদ দীন, সরকার সোহেল রানা, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক প্রণবকান্তি দেব, সাংস্কৃতিক সংগঠক মামুন পারভেজ প্রমুখ। ১৫ এপ্রিল নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে রামকানাই দাশের ৮১তম জন্মবার্ষিকী পালিত হবে।