প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জের মসলিন কটন মিলস (এমসিএম) উচ্চবিদ্যালয়ের পুনর্মিলনীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার শহীদ ময়েজ উদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী কমিটির আহ্বায়ক, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কমিটির সদস্যসচিব জসিম উদ্দিন, কালীগঞ্জ পৌর মেয়র লুৎফুর রহমান প্রমুখ। গাজীপুর প্রতিনিধি|