প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে গতকাল বুধবার নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার ইনাম, জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রশীদ, নীলফামারী বড় মসজিদের পেশ ইমাম মাওলানা খন্দকার আশরাফুল ইসলাম, কোর্ট মসজিদের ইমাম মাওলানা একরামুল হক প্রমুখ। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল নয়টায়।