প্রস্তুতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কর্মসূচি সফল করতে গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রস্তুতি সভা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজি। বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, রায়গঞ্জ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মোতাহার হোসেন, রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার, রায়গঞ্জ থানার ওসি মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান প্রমুখ।