প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সব কর্মসূচি গুরুত্ব দিয়ে পালনের সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী ছিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার নুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিউর রহমান, রায়পুরা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, মাধবদী পৌর মেয়র মো. মোশাররফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিৎ কুমার সাহা, অধ্যক্ষ মশিউর রহমান মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।