প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনের লক্ষ্যে আহ্বায়ক কমিটির এক প্রস্তুতি সভা গতকাল শনিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের সভাপতি মো. ইমদাদুল হক। বক্তব্য দেন স্থানীয় মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান মো. মনিরউদ্দীন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবদুল ওহাব, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও প্রধান শিক্ষক মফিজুল হক, উপজেলা স্কাউটসের উড ব্যাজার মো. শাহজালাল, সহকারী শিক্ষক নেসারউদ্দীন চৌধুরী প্রমুখ। সেখানে তিন দিনব্যাপী অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। নিবন্ধন ফি নির্ধারণ করা হয় এক হাজার টাকা।