প্রস্তুতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান। সভায় উপস্থিত ছিলেন নাসির উদ্দিন মোল্লা, তৌহিদুল ইসলাম, আজিজুল হক তালুকদার প্রমুখ। ২০ আগস্ট উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ে বেলা ১১টায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে।