প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলায় নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে গতকাল শনিবার সকালে জেলা পরিষদ সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জেলার ৮৯টি মন্দিরের প্রতিনিধি ও পূজা উদ্যাপন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জি, অনীক ঘটক চৌধুরী, শংকর প্রসাদ চৌধুরী, উত্তম কুমার ঘোষ প্রমুখ। আগামী ৭ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।